রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাবেক ইউপি সদস্য নিহত

মটরসাইকেল দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মটর সাইকেল থেকে ছিটকে পড়ে শরিফুল ইসলাম ভুইয়া (৪২) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। ১৭ মে বৃহস্পতিবার রাতে উপজেলার চনপাড়া-কালিগঞ্জ সড়কের পিতলগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত শরিফুল ইসলাম ভুইয়া উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে পুর্বগ্রাম এলাকার জয়নাল আবেদীন ভুইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্র জানায়, রাতে পূর্বগ্রাম এলাকা থেকে মটরসাইকেল যোগে শরিফুল ইসলামসহ তিন বন্ধু ৩০০ ফুট সড়কের দিকে যাওয়ার পথে, পিতলগঞ্জ এলাকায় সড়কে উঁচু করে রাখা ড্রেজারের পাইপের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় শরিফুল ইসলাম মোটর সাইকেলের পিছনে থেকে ছিটকে পড়ে মাথা প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

About the author

SOFT PRO IT