নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৮শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ : ৮০০ পিস ইয়াবা ট্যবলেটসহ মাদক ব্যবসায়ী মো. সজীব গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার (১৭ মে) রাত দেড় টার দিকে পাইকপাড়া জয়গোবিন্দ স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সজীব পাইকপাড়া এলাকার গিয়াস উদ্দিন সরদার এর ছেলে।

এঘটনায় অপর মাদক ব্যবসায়ী শারফিন চৌধুরী সু-কৌশলে পলায়ন। পালাকত আসামী শারফিন চৌধুরী পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের মহিন চৌধুরীর ছেলে।

সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে জানান, পালাকত আসামী শারফিন চৌধুরীকে ধরার জোর প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত মো. সজীবকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT