ফতুল্লা রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাসদাইর যুবলীগের দায়িত্ব চান আব্দুল গাফ্ফার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বৃহওর মাসদাইর এলাকার যুবলীগের দায়িত্ব নিতে চান তরুন সমাজ সেবক ও যুবলীগ কর্মী আব্দুল গাফ্ফার।

তিনি এক আলাপ চারিতায় বলেন, দীর্ঘ দিন ধরে জননেতা একে এম শামীম ওসমান ভাইয়ের পিছনে থেকেই মাসদাইর এলকায় যুবলীগের হয়ে কাজ করে যাচ্ছি। বহু আঘাত হামলা মামলার শিকার হয়েছি, তারপরও আমরা মাসদাইর এলাকায় যুবলীগকে শক্তিশালী রুপেই রেখেছি। কমিট নাই বিদায় তেমন বুঝা যায় না। আমার ভিতর যে আত্ববিশ্বাস রয়েছে তাই মনে করি দায়িত্ব পেলে আরো অধিক শক্তিশালী করতে পারবো ইনশা আল্লাহ।

গাফ্ফার আরো বলেন, আমরা গর্বিত যে একে এম শামীম ওসমানের পিছনে থেকে দল করি। তিনি নাম ধরে ডাকলে নিজেকে ধন্য মনে করি। বিগত ২০০৮ ইং সালের নির্বাচনে যদিও নৌকার প্রাথী ছিলেন, অভিনেএী কবরী সারোয়ার যখন আমাদের নেতা সুদুর কানাডা থেকে মোবাইলফোনে সকলকে নৌকার প্রাথীর জন্য কাজ করো বলেছেন। আমরা যার যার মত শওকত চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল ভাই এর নেতূতে দিন রাত কাজ করেছি এবং বিজয়ী হয়েছি। সেই চিন্তা মাথায় রেখেই সামনের নির্বাচনে জননেতা একে এম শামীম ওসমান কে বিজয়ী করার লক্ষে, বৃহওর মাসদাইর এলাকার যুবলীগকে শক্তিশালী করার জন্য নতুন কমিটির কোন বিকল্প নেই।

উলেখ্য, আব্দুল গাফ্ফার রাজনীতির পাশা পাশি সামাজিক কর্মকান্ডে জড়িত হয়ে মন্ডল বাড়ী মোড় হইতে বিসিক মোড় তাজু মিয়া বাড়ীর মোড় পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মানে বিশেষ অবদান রেখেছেন। এ ছাড়া আল ফালাহ্ জামে মসজিদ কমিটির সহ-সভাপতি থেকে মসজিদটিকে টিনের ঘর থেকে চার তলা ফাইন্ডেশন দিয়ে একতলা সম্পন্ন করেছেন।

বর্তমানে পিতার ব্যবসার হাল ধরেছেন। তার ইচ্ছা তাকে দায়িত্ব দেয়া হলে সংগঠনটিকে শক্তিশালীতো বটেই মডেল সংগঠনে পরিনিত করা হবে জানান। দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা কমিট মেয়াদহীন। দ্রুত সম্মেলন করার দাবী উঠেছে।

About the author

SOFT PRO IT