বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাহমুদনগরে মাদক বিরোধী লাঠি মিছিল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : এ্যাকশান এ্যাকশান ডাইরেক্ট এ্যাকশান, মাদকের দালালেরা হুশিয়ার সাবধান, মাদকের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও। মাদকের আস্তানা এই এলাকায় রাখবোনা। শুক্রবার বিকেল ৫টায়  নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মাহমুদনগর এলাকার তরুন ও যুবকরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লাঠি মিছিলকালে এ শ্লোগান দেন। এ সময় তারা এলাকার বিভিন্ন স্থানে হানা দেন।

মাদক নির্মূল কমিটির এ মিছিলে অংশ নেন বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামাউন হাবিব, মাদক নির্মূল কমিটির অন্যতম কর্মকর্তা মো. অলিউল্লাহ সবুজ, মানিক ভূইয়া, মো. সুমন, মাহফুজুল ইসলাম বাবু,তাজুল ইসলাম, মো. জুয়েল রানা, মো. সায়েম, মো. আসাবুদ্দিন, মো. আকবর হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. আলাউদ্দিন, মোশারফ হোসেন, মো. অন্তরসহ এলাকার সর্বস্তরের তরুন ও যুবকবৃন্দ।

About the author

SOFT PRO IT