বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের চোখে সফল অস্ত্রপচার, পরিবারের কৃতজ্ঞতা

বার একাডেমী স্কুলের মত অন্যান্য স্কুলে প্রতিরোধ গড়ে তোলতে সেলিম ওসমানের আহবান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের চোখে সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার ২০ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৭টায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দীর্ঘ ৩ ঘন্টা ডানপাশের চোখের অপারেশন করে, সকাল ১০টায় অপারেশন শেষে পর্যবেক্ষন কক্ষে রাখার পর বিকেলে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, এমপি সেলিম ওসমানের অতিরিক্ত ডায়াবেটিকস সমস্যার কারনে তাঁর দুই চোখই ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও দুই চোখে গ্লোকমা ধরা পড়ে। ডায়াবেটিকসের সমস্যার কারনে চোখে অস্ত্রপচারে কিছুটা জটিলতা দেখা দিয়ে ছিলো বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আগামীকাল ২১ এপ্রিল চিকিৎসকেরা সেলিম ওসমানের অপারেশন হওয়ার চোখের ব্যান্ডেজ খুলে পুনরায় পরীক্ষা করবেন। সকল রিপোর্ট স্বাভাবিক থাকলে আগামীকাল অপর চোখের অপারেশনের তারিখ জানাবেন হাসপাতালের চিকিৎসকেরা।

এদিকে এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা নারায়ণগঞ্জ শহর এবং বন্দরে প্রায় সকল মসজিদে শুক্রবার জুম্মা নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এমপি সেলিম ওসমান যাতে দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

About the author

SOFT PRO IT