বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের সুস্থ্যতা কামনায় ছাত্রলীগ নেতা খান মাসুদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের সুস্থ্যতা কামনায়, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার বাদ জুমা বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে এদোয়া অনুষ্ঠিত হয়।

স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ও সাধারণ মুসুল্লিদের অংশগ্রহণে সংসদ সদস্য সেলিম ওসমানের চোখের সফল অস্ত্রপচার ও তার আশুরোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। এছাড়া পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতাসহ প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন, বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদ্রী।

দোয়া পূর্বে খান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সদর-বন্দর আপামর জনগণের প্রিয় মানুষ দানবির খ্যাত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে.এম সেলিম ওসমান ভাইয়ের বিকল্প নেই। যে মানুষটি নিজের অসুস্থতার তোয়াক্কা না করে আওয়ামীলীগ সরকারের ভীষণ ২০২১ বাস্তবায়নের লক্ষে আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষা দানে নিজস্ব অর্থায়নে স্কুল, কলেজ ও মাদ্রাসা নির্মান করেছেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আরোও বেশি মনযোগী করতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন স্কুল কলেজে আলাদা ভবনে সেলিম ওসমান ভাইয়ের নিজস্ব তহবিল থেকে  কম্পিউটার দিয়ে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিখার ব্যবস্থা করে দিয়েছেন। তাই মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ্ যেন এমপি সাহেবকে হায়াতে তাইয়েবা দান করেন। এবং তার চোখের সফল অস্ত্রপচার ও তার দ্রুত সুস্ততা কমনা করছি।

About the author

SOFT PRO IT