রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক-৯

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও সাত জুয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই মঞ্জুর রহমান জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় হাটাব এলাকা থেকে হায়দার, আউলাদ, আজিজুল, মনির হোসেন, ইব্রাহীম, মহিদুল, গোলজার হোসেনকে হাটাব এলাকায় জুয়া খেলার আসর থেকে আটক করা হয়, পূর্বাচল উপশহরের তিনশত ফিট সড়কের ভোলানাথপুর এলাকা থেকে জোনায়েদ আলী জাহিদ ও রাশিদুলকে ৬ ক্যান বিয়ারসহ আটক করা হয়। এবং চণপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফারুক মিয়ার ঘর থেকে ১১৫ বোতল ফেনসিডিল ও ১১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ফারুক মিয়া দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT