বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের চোখে অস্ত্রপাচার, সকলের দোয়া কামনা

বার একাডেমী স্কুলের মত অন্যান্য স্কুলে প্রতিরোধ গড়ে তোলতে সেলিম ওসমানের আহবান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেসবিজ্ঞপ্তি ) : শুক্রবার ২০ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় থাইল্যান্ডে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের চোখের অস্ত্রপাচার করা হবে। শুক্রবার  একটি চোখে অস্ত্রপাচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহে তাঁর অপর চোখটিতেও অস্ত্রপাচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকেরা জানিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমানের ডায়াবেটিকস সমস্যার কারনে অস্ত্রপাচারে জটিলতা দেখা দিয়েছে। শুক্রবার অনেকটা ঝুঁকি নিয়েই তাঁর চোখে অস্ত্রপাচার করবেন হাসাপাতালের চিকিৎসকেরা।

সংসদ সদস্য সেলিম ওসমান তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষসহ নারায়ণগঞ্জবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

About the author

SOFT PRO IT