আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এইচএসসি পরীক্ষায় নকল করায় ১০ শিক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষায় নকল করায় ১০ শিক্ষার্থী বহিষ্কার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালিন সময় নকল করায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৯ এপ্রিল সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা চলাকালীন সময়ে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খান এদের বহিষ্কার করেন।

তিনি জানান, পরীক্ষায় অসদুপায়ের দায়ে সরকারী সফর আলী কলেজের ৭ জন, পাচঁরুখী বেগম আনোয়ারা কলেজের একজন ও হাজী বেলায়েত কলেজের ২ শিক্ষার্থী রয়েছে।

অপরদিকে একই দিনে পরীক্ষা শুরুর ২ মিনিট আগে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আইন ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করায় ৫জন বহিরাগতকে আটক করা হয়। পরীক্ষা শেষে মুচলেখার মাধ্যমে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়েছে।

About the author

SOFT PRO IT