নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাব্বির অপপ্রচারের প্রতিবাদে আজমেরী সমর্থকদের বিশাল মশাল মিছিল

রাব্বির অপপ্রচারের প্রতিবাদে আজমেরী সমর্থকদের বিশাল মশাল মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রফিউর রাব্বির অযৌক্তিক বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে শহরে বিশাল মশাল মিছিল বের করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান সমর্থকরা। সোমবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু হয়।

এসময় সকলের হাতে মশাল দেখা যায় এবং প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। মিছিলটিতে পাচঁ শতাধিক লোকের সমাগম ছিলো। এতে যোগ দেয় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠন সহ ছাত্র এবং যব সমাজ। মিছিলটি ২নং রেল গেট ঘুরে পুণরায় চাষাড়ায় এসে শেষ হয়। তবে মিছিলে আজমেরী ওসমান উপস্থিত ছিলেন না।

মিছিলে অংশ নেয়া একাধিক যুবক জানায়, রোববার (৮ এপ্রিল) রফিউর রাব্বি আমাদের প্রাণপ্রিয় নেতা আজমেরী ওসমানের নামে নানা অপবাধ দিয়ে বক্তব্য দিয়েছে। শুধু এবারই নয় বিভিন্ন সভা সমাবেশে নানা উস্কানীমূলক বক্তব্য দেয় রফিউর রাব্বি। সে নারায়ণগঞ্জের ভালো চায়না। আজমেরী ওসমান ভাই বর্তমানে বিভিন্ন সমাজ সেবায় জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে এ ধারাবাহিকতা নষ্ট করতে কিছু কুচক্রি মহল পিছু নিয়েছে। আমরা যুব সমাজ তাকে ভালবাসি তাই এ ধরণের অযৌক্তিক বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে আমরা একটি শান্তিপূর্ণ মশাল মিছিল করেছি।

About the author

SOFT PRO IT