ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে আগুন লেগে শিশুসহ ৩ জন দগ্ধ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি ) : মশার কয়েল থেকে আগুন লেগে ফতুল্লায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পূর্ব সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- শাহাদাত হোসেন সাবু (২৮), স্ত্রী রূপালী (২২) ও ছেলে রিফাত (০২)। সাহাদাত হোসেন শুপারি ব্যবসায়ী। তারা ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকার রাজন পাটোয়ারী বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি লালমনিরহাটের তালীগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামে।

শাহাদাতের ভাগিনা আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে চাচার ঘরে আগুন লাগে। এ সময় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

About the author

SOFT PRO IT