রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে রাইফেলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : শিল্প প্রতিষ্ঠানে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে শিল্প পুলিশ রাইফেলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার গভীর রাতে গ্রেফতারকৃত ডাকাতের জবানবন্দির ভিত্তিতে তার রূপসীস্থ দক্ষিণ কাজী পাড়ার বাসায় অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ইউসুফ আহম্মেদ শাওন দক্ষিণ রূপসী কাজীপাড়ার আঃ রশিদের ছেলে।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক এমদাদুল ইসলামের থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারী দক্ষিণ রূপসীর স্কাইভিউ পলিমার ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে।  ঘটনায় দুইদিন পর রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এদিকে, বুধবার রাতে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশের নেতৃত্বে একটি দল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইউসুফ আহম্মেদ শাওনকে আটক করে।

ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে তার জবানবন্দির ভিক্তিতে বুধবার গভীর রাতেই তার রূপসীস্থ দক্ষিণ কাজীপাড়ার বাড়িতে অভিযান চালায়। এসময় খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো রাইফেল ও দুই রাইন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT