বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা কামনায় ছাত্রলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের সুস্থ্যতা কামনায় থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বুধবার বাদ এশা বন্দর বেবীস্ট্যান্ড সংলগ্ন কল্পনাখান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে এদোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ায় সংসদ সদস্য সেলিম ওসমান ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতাসহ প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আলহাজ্জ মাওলানা গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ্ এর দোয়া পরিচালনায় মিলাদে অংশগ্রহণ করেন, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থপনা সম্পাদক মোঃ শরিফ হাসান চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান, নাসিক ২৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, মোঃ শেখ মুমিন, বন্দর কুশিয়ারা হাজ¦ী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জনি, যুবলীগ নেতা মোঃ সানি, রয়েল, ২২ নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা মোঃ সাজু, মোঃ রাজু আহমেদ, নূরুজ্জামান, মোঃ হারুন, সাদ্দাম, মাসুদ প্রমুখ। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT