নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষা নদীতে নৌকায় গনধর্ষনের ৭ দিন পর থানায় মামলা , গ্রেপ্তার নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) :শীতলক্ষা নদীতে নৌকার মধ্যে গার্মেন্টস কর্মী (১৪)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক গন ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষনের ঘটনার ৭ দিন অতিবাহিত হওয়ার পর এ ব্যাপারে ধর্ষিতার মা মোমেনা খাতুন বাদী হয়ে বুধবার সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭৭(৩)১৮ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(৩)।

জানা গেছে, বগুড়া জেলার গোয়ালবাড়ী এলাকার মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে গার্মেন্টস কর্মীকে গত ২০ র্মাচ রাতে ফুসলিয়ে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় নিয়ে আসে মাদারীপুর জেলার শিবচর থানার ইমাম উদ্দিন মাতাব্বর কান্দি এলাকার আশ্রাফ উদ্দিন মিয়ার লম্পট ছেলে জাহাঙ্গীর একই এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে সাবু এবং নাজিম উদ্দিন মিয়ার ছেলে আবু বক্কর। পরে

উল্লেখিত লম্পটরা  গার্মেন্টস কর্মীকে একটি নৌকায় তোলে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে একর পর এক ধর্ষন করে।  ধর্ষিতা বিষয়টি তার মাকে খুলে বললে তার মা মোমেনা খাতুন বাদী হয়ে বুধবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা নিরিক্ষার জন্য  হাসপাতালে প্রেরণ করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত গনধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হলেও জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 March 2018

শীতলক্ষা নদীতে নৌকায় গনধর্ষনের ৭ দিন পর থানায় মামলা , গ্রেপ্তার নেই

www.narayanganjbarta24.com