বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বঙ্গবন্ধুর ভাষণ সংম্বলিত এড. দিপুর গাড়িবহর

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আনিসুর রহমান দিপুর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বন্দরের সর্বত্র সোমবার দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সংম্বলিত গাড়িবহর জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বেশ কয়েকটি গাড়ির সমন্বয়ে সাজানো উক্ত গাড়িবহরটি বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়ন এর কেওঢালা থেকে শুরু হয়ে মদনপুর, দেওয়ানবাগ, মদনপুর বাজার হয়ে আবারও মদনপুর স্ট্যান্ড থেকে নবীগঞ্জ, বন্দর, কলাগাছিয়া, বন্দর উপজেলা অফিস সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে এবং বন্দরের ৫টি ইউনিয়ন প্রদক্ষিণ করে মদনপুরে এসে শেষ হয়।

উক্ত গাড়িবহরে যুবলীগ নেতা মোস্তফা ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি নজরুল ইসলাম বাদশা, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা শেখ রাসেল আহম্মেদ, যুবলীগ নেতা নবী দেওয়ান সহ যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রান্তে গাড়িবহরটি প্রদক্ষিণ করার সময় স্থাণীয় নেতা-কর্মী, সমর্থক ও জনগণ এই উদ্যোগকে স্বাগত জানান এবং এ ব্যতিক্রমধর্মী এ আয়োজনের প্রশংসা করেন।

About the author

SOFT PRO IT