রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অবশেষে বয়স্ক ভাতা পেলেন শতবর্ষী কমলা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : অবশেষে শতবর্ষী কমলা রানী বয়স্ক ভাতার কার্ডসহ আর্থিক সহায়তা নতুন কাপড়সহ অনুদান দিয়ে পাশে দাড়িয়েছেন উপজেলা প্রশাসন, সংবাদকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধি। মঙ্গলবার বিকেলে কমলা রানীর বাড়ি উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের  দড়িকান্দি শিবগঞ্জ এলাকায় তার বাড়িতে গিয়ে এলাকায় গিয়ে আর্থিক, চিকিৎসা সেবা জন্য নগদ অর্থ নতুন কাপড় দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান,  সমাজসেবা কর্মকর্তা সোলায়মান হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আলম মিয়া, প্রেসক্লাবের সহসভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক খলিল সিকদার,কালের কন্ঠের রূপগঞ্জ প্রতিনিধি এসএম শাহাদাত ,সাইফুল ইসলাম, রুবেল মাহমুদ,আতাউর সানী, রবিউল প্রমুখ।

About the author

SOFT PRO IT