সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার, আটক-২

সোনারগাঁয়ে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার, আটক-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বেড়িবাধ এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়িতে ডাকাতি কালে মারুফ হোসেন (২৪) ও মো. রনি (২৫) নামে দুই ডাকাতকে ধারালো ৩টি রামদা ও ২টি ছোরাসহ গ্রেফতার করেছে সোনারগাঁও থানার পুলিশ।

সোমবার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. জসিমউদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত ডাকাত মারুফ হোসেন বরিশাল জেলার মুলাদি থানার চরছবিপুর গ্রামের বাবুল বেপারীর ছেলে ও মো. রনি একই গ্রামের আবুল কাশের কাজীর ছেলে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম পিপিএম জানান, সোমবার ভোর রাতে ১০-১২জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল রাস্তায় ব্যারিকেড দিয়ে বিভিন্ন গাড়িতে ডাকাতি কালে ডাকাত মারুফ হোসেন ও রনিকে গ্রেফতার করা হয়। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়।

About the author

SOFT PRO IT