ফতুল্লা রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ঠাঁই হবেনা : শামীম ওসমান

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ঠাঁই হবেনা : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেছেন, কেউ যদি কারো বিরুদ্ধে অপপ্রচার করে, তাহলে তার পাশে আওয়ামীলীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে এর প্রতিবাদ করবে। কারন, আওয়ামীলীগ হচ্ছে একটা পরিবার। কিন্তু আওয়ামীলীগে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ঠাঁই হবেনা। আমাকে মারেন আমি মেনে নিব। কিন্তু কেউ যদি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে তাহলে তাকে ছাড় দিবো না।

১৯ মার্চ সোমবার বিকালে জামতলাস্থ বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগ  ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরো বলেন, প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে কাশিপুর ও বক্তবলীতে স্কুল নির্মান করা হবে। আমি নতুন ১০০ টি রাস্তা নির্মানের কাজ নিয়ে আসছি। শীঘ্রই এগুলোর নির্মান কাজ শুরু হবে।

এনায়েতনগর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল, সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলী, জেলা কৃষকলীগ সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক ইব্রাহীম খান চেঙ্গিস, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কন্ট্রাক্টর, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি শাহাবুদ্দিন মাদবর, শ্রী রঞ্জিত মন্ডল, জেলা যুবলীগ নেতা এহাসানুল হক নিপু, মহানগর ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, ফতুল্লা থানা ছাত্রলীগ সভাপতি শরিফুল হক, সাধারন সাম্পাদক এম এ মান্নান, জেলা যুবলীগ নেতা সাব্বির আহাম্মেদ জুলহাস, যুবলীগ নেতা সানোয়ার হোসন জুলহাস, মামুন আহাম্মদ ইমন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মিজান, লাভলু প্রমুখ।

About the author

SOFT PRO IT