নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পাগলীর কোলজুড়ে কন্যা সন্তান : একা !

পাগলীর কোলজুড়ে কন্যা সন্তান “একা” !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কন্যা সন্তানের জন্ম দিলেন এক হতভাগী পাগলী। স্থানীয় দাই আমেনা খাতুনের সহযোগিতায় নাম-পরিচয়হীন পাগলী শনিবার ভোরে কায়েতপাড়া বাজারের বটবৃক্ষের নিচে কন্যা সন্তান প্রসব করেন। সদ্য ভুমিষ্ঠ হওয়া নবজাতকটির নাম রাখা হয়েছে একা। মা ও নবজাতক সন্তান সুস্থ রয়েছেন। পাগলী ও তার সন্তানকে এক নজড় দেখতে উৎসুক জনতা ভীড় করছেন।

দাই আমেনা খাতুন বলেন, ৩রা র্মাচ শনিবার কাকডাকা ভোরে মহিলা কণ্ঠের আত্মচিৎকার শুনে কায়েতপাড়া বাজারে যান। প্রসব ব্যথায় এক অচেনা পাগলীকে কান্না করতে দেখে তিনি পাঁশে দাঁড়ান। ভোর রাত ৪ টায় ঐ পাগলীর কোলজুড়ে কন্যা সন্তান নেমে আসেন। নবজাতক সন্তানকে দেখে পাগলী খুশিতে আনন্দিত হয়ে উঠেন। এসময় কয়েকজন মহিলা সন্তানকে কোলে নিতে চাইলে পাগলী তার সন্তানকে বুকের সঙ্গে জাপটে ধরে রাখেন।

ঐ দাই জানান, পাগলী তার নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। আগে কখনো তাকে এ বাজারে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের যে কোন সময় সে কায়েতপাড়া বাজারে এসেছে। স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী জানান, পাগলী ও তার সন্তানের খাওয়া-দাওয়ার ব্যাপারে স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে।

About the author

SOFT PRO IT