বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার নেতৃত্বে বন্দর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এদিন মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক গহন আলী দেওয়ান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া সহ অন্যান্য নেতা-কর্মীরা সমবেত হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এই মহান নেতাকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফুল দেয়া শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু’র পরিবারের মৃত্যুবরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য পূর্বনির্ধারীত কর্মসূচি অনুযায়ি এদিন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদ্যঘোষিত নতুন কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

About the author

SOFT PRO IT