সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে ছিনতাইকারীকে গণধোলাই

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রুবেল খান) : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের কবলে পড়েছে ছিনতাই কারী উজ্জ্বল মিয়া। রবিবার (১৮ জানুযারী) সকালে উপজেলার ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ছোট সাদিপুর পল্লী বিদ্যুৎ সাবষ্টেশনের সামনে দীর্ঘ যানজটের কবলে পড়া মালবাহি ট্রাকে দুজন ছিনতাইকারী হানা দেয়।

এসময় ট্রাক চালককে অস্ত্রের মূখে জিম্মি করে মমারধর করে চালক ও হেলপারের কাছে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চালক ও হেলপারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দৌড়ে উজ্জল(২৫) নামের এক ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়ে গনপিটুনী দেয়। অপর এক রাকিব নামের ছিনতাইকারী পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আটককৃত ছিনতাইকারীকে সোনারগাঁও থানা পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃত ছিনতাইকারী উজ্জল গজারিয়া উপজেলা বালুয়াকান্দি গ্রামের আবুল হাসেম হাসুর ছেলে। অপর ছিনতাইকারীরর পরিচয় জানা যায়নি।

About the author

SOFT PRO IT