রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুসলিম হয়ে কেউ জঙ্গীবাদে পা দিবেন না : গো. দস্তগীর গাজী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ): মুসলিম হয়ে কেউ জঙ্গীবাদের পাতা ফাঁদে পা দিবেন না বলে হুশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি এলাকায় নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ হুশিয়ারী দেন।

তিনি আরো বলেন, জঙ্গীরা মসজিদে-মাজারে বোমা মেরে সাধারন মানুষ হত্যা করছে। যারা জঙ্গীবাদ করছে তারা মুসলমান ও ইসলাম ধর্মের শত্রু। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ রুদ্ধ করতে জঙ্গীরা সারা দেশে অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ আব্দুল খালেক ও মোহাম্মদ জামান বেপারী, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন ভুঁইয়া, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্নসাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভুঁইয়া, নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক ইকবাল খোকন, নয়ামাটি বাইতুল ফালাহ্ জামে মসজিদের ঈমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ রাফি আহমেদ আশরাফিসহ অনেকে।

About the author

SOFT PRO IT