সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সোনারগাঁয়ে শিক্ষককে লাঞ্চনার প্রতিবাদে স্মারক লিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষককে লাঞ্চনার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে।উপজেলার পিরোজপুর ইউনিয়নে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাগর মিয়া লাঞ্চনার শিকার হন।

এ ঘটনায় ৩ জানুয়ারি বুধবার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দিয়ে এর ন্যায্য বিচার দাবী করেন এলাকাবাসী।

জানা গেছে, গত ০১ জানুয়ারি সোমবার দুপুরে খাসের গাঁওয়ের সাবেক মেম্বার মনির হোসেনের ছেলে বাবু স্কুলের শিক্ষার্থীদের বই বিতরনকে কেন্দ্র করে প্রকাশ্যে স্কুলের ভিতরে ঢুকে শিক্ষক সাগরকে পিটিয়ে আহত করে চলে যায়।

এ বিষয়ে ইউএনও  মো: শাহীনুর ইসলাম বলেন, ব্যাপারটি খুবই লজ্জাজনক এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

About the author

SOFT PRO IT