বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা আওয়ামীলীগ নেতার মায়ের মৃত্যুতে আরজু ভূঁইয়ার শোক প্রকাশ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(স্টাফ রিপোর্টার): বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রউফের মাতা আবেদা খাতুনের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া গভীর শোক ও সমবেদনা সহ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তার মৃত্যুতে গতকাল গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে আরজু ভূঁইয়া জানান, মদনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলামের সহধর্মিনী এবং আমাদের রাজনৈতিক সহযোদ্ধা বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ রউফের মাতা আবেদা খাতুনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যাতে তারা এ শোকে ধৈর্য্য ধারণ করেত পারেন এবং আমি মরহুমা আবেদা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করেন।

উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবেদা খাতুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬)। বুধবার বাদ যোহর নাসিক ২৭নং ওয়ার্ডের ফুলহরে তার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। উক্ত জানাযা নামাযে না’গঞ্জ জেলা ও মহানগর আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বন্দর থানা আ’লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সকল জনসাধারণ অংশ নেন বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT