রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ):  নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শুক্রবার সকালে পুষ্প স্তবক অর্পণ, রাষ্ট্রীয় মর্যাদা “গার্ড অব অনার” ও জানাযার নামাজ আদায় শেষে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম নিজ গ্রামের সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ফজলুল করিম মাষ্টার, আমান উল্লাহ, হাইবুর রহমান, এম. এ. সেলিম, কাজী মনির হোসেন, হুমায়ুন কবির, মারফত আলী, আব্দুর রউফ, আলী আহম্মদ প্রমুখ।
তিনি যুদ্ধকালীন সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ জব্বার খাঁন পিনুর নেতৃীত্বে রূপগঞ্জ সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধের দায়িত্ব পালন করেন।

About the author

SOFT PRO IT