রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাজী গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: রূপগঞ্জে গাজী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পূবার্চল উপশহরের রাজউক অফিস সংলগ্ন মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

রাজধানী উন্নয়ন কতৃপক্ষের(রাজউক) চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। এসময় উপস্থিত ছিলেন, রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা ছালাউদ্দিন ভূইয়া, কেন্দ্রিয় যুবদলের সহ-সম্পাদক লায়ন শাহীন মালূম, খেলা পরিচালনা কমিটির সভাপতি রিটন প্রধান, সাধারন সম্পাদক আব্দুল হামিদ ভূইয়া প্রমুখ।

খেলায় কাজীরবাগ স্বর্নলতা যুব সংঘ ট্রাইবেকারে ৫-৪ গোলে পশ্চিম কেন্দুয়া একাদশকে পরাজিত করেন। খেলা শেষে উপস্থিত অতিথীবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার প্রদান করেন।

About the author

SOFT PRO IT