বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে এনজিও কর্মীর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(স্টাফ রিপোর্টার): নারায়ণগঞ্জের বন্দরে রোমান(২৫)নামে এক এনজিও কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে থানার দক্ষিণ লক্ষণখোলাস্থ নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত রোমান ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা আঃ মতিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত আঃ করিম মিয়ার ছেলে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে রোমান সবার ছোট। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে আতœহত্যা করেছে বলে ধারণা করা হলেও সচেতন মহলের মতে,মৃত্যুটি রহস্যজনক।

About the author

SOFT PRO IT