সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে সর্বদলের শ্রদ্ধা নিবেদনে পালিত হলো বিজয় দিবস

সোনারগাঁওয়ে সর্বদলের শ্রদ্ধা নিবেদনে পালিত হলো বিজয় দিবস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (রুবেল খান): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সর্বদলের শ্রদ্ধানিবেদনের মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস । সোনারগাঁও উপজেলা শহীদ মজনু পার্কে বিজয় স্তম্ভে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, মুক্তিযোদ্ধা সংসদ, সোনারগাঁও উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর শনিবার সকালে নারায়ণঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনূর ইমলাম, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, সোনারগাঁও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথকভাবে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে  উপজেলা প্রশাসনের উদ্যেগে পানাম নগরের আমিনপুর মাঠে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও পুরস্কার  প্রদানের মাধ্যদিয়ে এর পরিসমাপ্তি  ঘটে।

About the author

SOFT PRO IT