রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

রূপগঞ্জে বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, ওসি ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করেন, শেখ সাইফুল ইসলাম, মানজেরে আলম টুটুল, ফেরদৌসি আলম নিলা, তোফায়েল আহাম্মেদ আলমাছ, জাহেদ আলী, তাবিবুল কাদির তমাল, র্ভিসি সোহেল, মোস্তাফিজুর রহমান মোল্লা, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অপর দিকে,  জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে পৃথক শোভাযাত্রা বের করা হয়।

About the author

SOFT PRO IT