রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তৈমুর আলম খন্দকারের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তৈমুর আলম খন্দকারের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিএনপির ওলামাদলের উদ্দ্যোগে এ্যাড.তৈমুর আলম খন্দকারের ৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রোববার সকালে যাত্রামুড়া এলাকায় ওলামাদলের কার্য্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা ও কেন্দীয় ওলামা দলের সভাপতি মোঃ সামসুর রহমান খান বেণু ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ জেলা ওলামা দলের উপদেষ্ঠা মোঃ এনামূল হক এনা, জেলা ওলামা দলের সহ- সভাপতি ডাঃ মীর মোঃ মাজহারুল ইসলাম  আজাহার, জেলা ওলামা দলের সহ-সাধারন সম্পাদক ও তারাব পৌর সভাপতি মোঃ কামাল খানঁ,জেলা প্রচার সম্পাদক মোঃ আব্দুল হাই তালুকদার, রূপগঞ্জ থানা সভাপতি মাওলানা মজিবুউল্লাহ,তারাব পৌরসভার সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন খাঁন,আলম মিয়া, মোঃ আবুল কালাম মোল্লা, সামিমূল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, শাহ আলম মিয়া, মোঃ শাহাদাত হোসন,মোঃ বিল¬াল হোসেন, মোঃ শাহীন মিয়া, নজিবুল্লাহ কবির, মোঃ বকুল মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ওসমান গনি, ইকবাল হোসেন, মোঃ বোরহান উদ্দিন, মোঃ মোফাজ্জল হোসেন,

মোঃ আব্দুল হাই ভুইয়া প্রমুখ। সভাপতির বক্তব্য বলেন,স্বৈরচারী, জুলুমবাজ,অত্যাচারী আওয়ামীলীগ সরকার আর বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দলীয় নেতা কর্মীকে জেল দেয়া, গুম করা, হত্যা করা আর সহ্য করা হবে না। সকল নেতা কর্মীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দেশের মানুষের কোন স্বাধীনতা নাই। বিরোধী দলগুলোকে কোন মিটিং,মিছিলসহ মুখ খুলে কথা বলতে দেয়া হচ্ছে না। সভা শেষে এ্যাড.তৈমূর আলম খন্দকারের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

About the author

SOFT PRO IT