জাতীয় প্রযুক্তি রাজনীতি সদ্যপ্রাপ্ত

বিশ্ব দরবারে দ্যুতিময় তারকার নাম বাংলাদেশ : সজীব ওয়াজেদ জয়

বিশ্ব দরবারে দ্যুতিময় তারকার নাম বাংলাদেশ : সজীব ওয়াজেদ জয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রী পুত্র ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা  সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানিয়েছেন। বিগত সরকারের আমলে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত ছিল না বলেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আত্মবিশ্বাসী ছিল না তরুণরা।

স্বাধীনতা চায়নি বলেই দেশ আত্মনির্ভরশীল হোক চায়নি আগের সরকারগুলো। কিছু বুদ্ধিজীবী বিদেশ থেকে প্রতিবন্ধীদের অনুদানের নামে টাকা এনে আত্মসাৎ করেছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার কারণেই বিশ্ব দরবারে দ্যুতিময় তারকার নাম বাংলাদেশ। আর যাতে কেউ স্বাধীনতার চেতনায় আঘাত করতে না পারে সে ব্যাপারে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর  আয়োজনে  ২১ ই অক্টোবর শনিবার সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আরও বলেন, কখনও স্বাধীনতার চেতনা ভুলবেন না, ভবিষৎ প্রজন্মকেও ভুলতে দেবেন না। আওয়ামী লীগ কেবল আট বছর ক্ষমতায়, তাতেই দেশের কী পরিমাণ উন্নতি, দেখুন। আওয়ামী লীগ আরো ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে। বিএনপির মধ্যে দেশপ্রেম নেই দাবি করে জয় বলেন, তারা ক্ষমতায় গেলে দেশ পেছনের দিকে হাঁটবে।

About the author

SOFT PRO IT