নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর সেচ্ছাসেবক লীগের ফুলেল শ্রদ্ধাঞ্জলী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনগুলো ২নং রেলগেট এলাকায় জেলা মহানগর কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে । জাতীয় শোক দিবস ও জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী কোরআন তেলোয়াত, জাতির জনকের ভাষণ, বিভিন্ন পাড়া মহল্লায় কাঙ্গালীভোজ বিতরণ, দোয়া মিলাদ মাহফিলের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগ দিনটি পালন করেছে।

এতে অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, সহ-সভাপতি সিব্বির আহমেদ, মানিক শেখ,আব্দুল কাউম পলাশ, কামরুজ্জামান চঞ্চল, যুগ্ন সম্পাদক মোঃ রাফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সামছুল রাহমান সঞ্চয়, মোঃ মুরাদ হোসেন মুক্তার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল দে, দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ, সহদপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মামুন, সহ আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এমি আহমেদ, সমাজ কল্যান সম্পাদক এস আলাম রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ্।

About the author

SOFT PRO IT