বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বন্দরে মালিক ও শ্রমিক জোটের উদ্যোগে দোয়া

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : বন্দর থানা বেবী-সিএনজি ও ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক জোটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার বাদ যোহর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বেবী-স্ট্যান্ডস্থ গাউছুল আজম জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণের উদ্বোধন করেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।

এসময়  উপস্থিত ছিলেন, বন্দর থানা বেবী-সিএনজি মালিক সমিতির সভাপতি ফিরোজ আল্ মুজাহিদ দুলাল, সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জসিম মাতবর, মোঃ বাতেন, নজির, সহ-সভাপতি মোঃ আসাদ, সাধারন সম্পাদক মোঃ শাহ্ আলম, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, রোমান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতিয় পার্টির নেতা মোঃ শরীফ হাসান চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, যুবলীগ নেতা মোঃ মাসুম, মোঃ মনির হোসেন, মোঃ আজিজ, বাবু মোল্লা, পারভেজ, নুরুজ্জামানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা গাজী মো: তামিম বিল্লাহ আল কাদ্রী।

About the author

SOFT PRO IT