রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতির জন্মদিন পালিত

tp://narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, লেখক,কলামিষ্ট ও গবেষক লায়ন মীর অব্দুল আলীমের ৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার আলমপুরা এলাকার পূর্বাচল উপশহরের ৯নং সেক্টর এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করতে কবিতা আবৃতি, গান, কৌতুকসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়। ৩ ই জুলাই সোমবার বিকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত জন্মদিনের উৎসব পালন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কানাডিয়ান প্রবাসী আব্দুল মোহাইমিন ও ডাক্তার নাঈমা ইসলাম, মাইক্রোসফটওয়ার এর সত্বাধিকারী প্রকৈৗশলী শাহআলম, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন (মাইটিভি),সাত্তার আলী সোহেল (রূপকন্ঠ), সাধারন সম্পাদক খলিল সিকদার (ইনকিলাব), আবুল কালাম শাকিল (এনটিভি), নজরুল ইসলাম (ভোরের কাগজ) এ হাই মিলন (যুগান্তর), জিএম শহিদ (সকালের খবর), মাসুম খান (ডেসটিনি), আশিকুর রহমান হান্নান (জিটিভি), এসএম শাহাদাত (কালের কন্ঠ), জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন), জিয়াউর রাশেদ (সমকাল), রাসেল আহাম্মেদ (জাগরণ), গোলাম কাউছার দিলু, মঞ্জুরুল কবির বাবু (করতোয়া), আরিফ হাসান আরব (আমাদের অর্থনীতি), সাইফুল ইসলাম (বাংলানিউজ),দুলাল ভুইয়া (অর্থনীতি প্রতিদিন), রাশেদুল ইসলাম, রাসেল মাহমুদ (ভোরের ডাক), শেখ সুমন, রুবেল মাহমুদ ( নারায়ণগঞ্জ বার্তা ২৪ ), আতাউর রহমান সানীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT