রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে রাসেল মিয়া (৩২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রি করার সময় বিশ্বরোড এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার দক্ষিন তেতাবুনি এলাকার রুহুল আমিনের ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT