সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মাহফুজুর রহমান কালামের ঈদ শুভেচ্ছা বিনিময়

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁও উপজেলাধীন সাদিপুর ইউনিয়স্থ নয়াপুর বাজারে বুধবার ২৮ই জুন সর্বস্তরের সকলের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নয়াপুর বাজারের প্রতিটি দোকানে আগন্তক ক্রেতা-বিক্রেতাদের সাথে এবং উপস্থিত জনতার সাথে কুশলাদি বিনিময় করেন এবং সবাই ঈদ কেমন কাটালো সে বিষয়ে খোঁজ খবর নেন।

এর আগে তিনি উক্ত দিনে কাঁচপুর ও জামপুর ইউনিয়নের বিভিন্ন জনাজীর্ণ জায়গায়ও সর্বস্তরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে। শুভেচ্ছা বিনিময়কালে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজী মাসুদ, সোনারগাঁও থানা তাঁতী লীগের সভাপতি শহীদুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ লুৎফর রহমান শাহীন, সাদিপুর ইউনিয়ন আ’লীগ নেতা ও মদনপুর মা হসপিটালস্ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ রুহুল আমিন, আ’লীগ নেতা এনামূল হক এনাম, যুবলীগ নেতা আরিফ হোসেন ও কাইয়ুম, ছাত্রলীগ নেতা কাজী মাহফুজ, ছাত্রলীগ নেতা আরিফ, আ:লীগ কর্মী নূর হোসেন, নবীর সহ অসংখ্য নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মাহফুজুর রহমান কালামের উপস্থিতিতে সবাইকে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় এবং তার জন্য সবাইকে শুভকামনা করতে দেখা যায়।

About the author

SOFT PRO IT