প্রধান খবর সংবাদ শিরোনাম

দ্রব্যমূল্য সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে : খালেদা জিয়া

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রির্পোট ): নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের জন্য সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দ্রব্যমূল্য সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। চালের দাম এখনো বাড়ছে। দেশি-বিদেশি কোনো বিনিয়োগ নেই। তাই দেশে কোনো কর্মসংস্থান নেই।

১লা জুলাই শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন খালেদা জিয়া।

তিনি বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের সাড়ে ৫০০০ কোটি টাকার জমার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকাগুলো কার। এর নাম-ধামগুলো জানতে চাই। উন্নয়নের নামে কত টাকা পাচার করেছেন, সুইস ব্যাংকে রাখছেন জানা দরকার। এটা দেশের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়ন।

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তারা যেভাবে দুর্নীতি করেছে, ব্যাংকগুলো শেষ করে দিয়েছে। পত্রিকায় দেখলাম, দেশে ৫০ হাজার নতুন কোটিপতি হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, মারামারি-কাটাকাটি বাদ দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে সব দল অংশগ্রহণ করবে, সবাই সমান সুযোগ পাবে। এটি করলে হয়তোবা জনগণ আপনাদের ক্ষমা করতে পারে।

তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। যাতে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। এর আগেও সোনাবাহিনী এ দায়িত্ব পালন করেছে। কিন্তু এখন তারা সেনাবাহিনী চান না, কারণ চান না মানুষ নির্ভয়ে ভোট দিক।

About the author

SOFT PRO IT