ধর্ম নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আলহাজ্ব পারভীন ওসমানের সুস্থতা কামনায় দোয়া

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : আশিক মাহমুদের উদ্যোগে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব পারভীন ওসমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আছ্হাবে ছুফ্ফা এতিমখানা উত্তর চাষাড়া জামে মসজিদে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন, উক্ত মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মুফতী আতিকুর রহমান। দোয়া শেষে এতিম ও মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আবুল হোসেন, মিজানুর রহমান মিনু সিনহা, নুর হুদা রনি, সুমন, নোমান, যবিক, সাইদ সহ এলাকার আন্যান্য গন্যমান্য ব্যাক্তির্বগ।

উল্লেখ্য, গত ১৯ জুন সোমবার বিকালে ইফতারের পর হঠাৎ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে আলহাজ্ব পারভীন ওসমান অসুস্থ হয়েছেন বলে পারিবারিক সূত্র জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে তিনি ও তার পরিবারের সদস্যগন সর্বস্তরের মানুষের নিকট মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া চেয়েছেন।

About the author

SOFT PRO IT