রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মেহমানদের নিয়ে দোয়া- ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ মঈন খান। বুধবার বিকেলে রাজধানী ঢাকার ইন্জ্ঞিনিয়ার্স ইনষ্টিটিউট সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোকো সংসদের সভাপতি আলমগির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপার্সনের উপদেষ্ট হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডঃ শাহাদাত হাসান জিবন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সাবেক ছাএনেতা এডভোকেট রফিক শিকদার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, কোকো সংসদের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, কোকো সংসদের প্রচার সম্পাদক শাহিন খন্দকার ও মোঃ রেজাউর রহমান রেজা প্রমুখ।

About the author

SOFT PRO IT