নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সাংবাদিকদের একজন প্রিয় ব্যক্তিত্ব মাহমুদ হাসান কচির আদরের কন্যা নিপুনের ১ম শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় চমক প্রদর্শনে পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে মাহমুদুল হাসান কচি এ অনুষ্ঠানটির আয়োজন করে। সকল কাজের ব্যস্ততা হলেও এরই মধ্যে পরিবারের আনন্দমূখর সময়টা হারাতে চায়না তিনি। মাহমুদ হাসান কচির এই ছোট পরিবারে আদরের দুই রাজ কন্যা আছে যাদের একজন নুর ও ছোট কন্যা নিপুন। নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে দুই কন্যার জন্য শুভ কামনা রইল।
প্রত্যুষ আলো পড়েছে চোখে
চোখ মেলে তাকাও,
আগামী আজ ডেকেছে তোমায়
হাত বাড়িয়ে দাও !
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন, নিপুন এর শুভ জন্মদিন !!
ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ
তোমার জন্যই সব !
জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
জন্মদিন, জন্মদিন, নিপুন এর শুভ জন্মদিন !!!!

