নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সম্পাদকীয় সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে সকলকে ফাল্গুনের শুভেচ্ছা

Written by SOFT PRO IT
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে। সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান। ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। আজ পহেলা ফাল্গুন।
 
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
 
নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে পাঠক, প্রতিনিধি, বিজ্ঞাপন দাতা, কলা কৌশলী সকলকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   4   =