ধর্ম নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শাহ আঃ আজিজ (র) এর ওরশ শুরু

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের কুড়িপাড়ায় হযরত শাহ আঃ আজিজ শাহ সাহেব (র) এর চার দিন ব্যাপী ২৭ তম পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে। ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২টা ১ মিনিটে মাজার শরীফ গোসল ও গিলাফ চড়ানো হয়। সকাল থেকে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়। মাজার শরীফ গোসল অনুষ্ঠানে মাজারের খাদেম এড. শাহ মাজহারুল হক মাজহার, দরবার কমিটির সভাপতি আলহাজ্ব ফকির আতাউর রহমান, মোঃ ইসহাক মিয়া, আঃ সালাম মাস্টারসহ ওলামায়ে কেরাম ও এলাকার ভক্তবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   3   =