নারায়ণগঞ্জ বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে দিনে দুপুরে দু:সাহসিক চুরি

দুধর্ষ চুরি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের জামাইপাড়া দিন দুপুরে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। ওষুধ ব্যবসায়ী জাহিদুল হকের বাস ভবনের ২য় তলায় রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কাঠের আলমারি ভেঙ্গে টেপ ও স্বর্ণংকারসহ ১ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।
জানা গেছে, বন্দরের জামাইপাড়া এলাকার আঃ আজিজ মিয়ার ৩য় তলার বাড়িতে আঃ আজিজ মিয়ার জামাতা ওষুধ ব্যবসায়ী ২য় তলায় বসবাস করে। ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার জাহিদুল হকের স্ত্রী দুপুর ১২ টায় সংসারের কাজ শেষে করে রুমে তালা দিয়ে ৩য় তলায় তার পিতার বাসায় অবস্থান করে। এ সুযোগে অজ্ঞাত চোরেরা তার রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কাঠের আলমারি ভেঙ্গে আলমারিতে রাখা স্বর্ণের গহনা ও ওয়ালটন মডেলের ১টি টেপ চুরি করে নিয়ে যায়। যার চোরাই মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। বেলা ২ টায় ব্যবসায়ী জাহিদুল বাসায় ফেরার সময় তার বাসার রাস্তায় অজ্ঞাত ৩ যুবককে যেতে দেখেন। তিনি বাসায় গিয়ে দেখেন তার রুমে চুরির ঘটনা ঘটেছে। রাস্তায় বেরিয়ে এসে আর ঐ ৩ যুবককে খুঁজে পাননি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   8   =