নারায়ণগঞ্জ ফতুল্লা রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ইউপি জনপ্রতিনিধিদের দায়ি করে ক্ষোভ!
সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মজিবুর রহমানের নির্বাচনী গণসংযোগ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউপি,র ৫নং ওয়ার্ডের কোতালেরবাগ এলাকার বিভিন্নস্থান ৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে ব্যাপক গণসংযোগ করেছেন ফতুল্লা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মজিবুর রহমান।
এ সময় মুজিবুর রহমান এলাকার ছোট-বড় সবার সাথে কুশল বিনিময় করেন। তাকে একান্ত কাছে পেয়ে এলাকাবাসি তাদের দীর্ঘদিনের নীরবে সয়ে যাওয়া নানা দূর্ভোগের কথা তুলে ধরেন।

OLYMPUS DIGITAL CAMERA

এলাকাবাসি মুজিবুর রহমানের কাছে জানান, তারা প্রায় ২ যুগ ধরে কোতালের বাগের হাজী মহিউদ্দিনের বাড়ির সামনের রাস্তা হতে দক্ষিণ সস্তাপুরের তাকওয়া জামে মসজিদ পর্যন্ত সড়কটি  শীত-বর্ষা সারা বছরই জলাবদ্ধতার শিকার হয়। এতে করে উক্ত এলাকায় বসবাসকারিরা বর্তমান ইউপি’র জনপ্রতিনিধিদের দায়ি করে ক্ষোভ প্রকাশ করেন। সমাজ সেবক মুজিবুর রহমান ভুক্তভোগি এলাকাবাসির দীর্ঘদিনের এ ভোগান্তির কথা মনযোগ দিয়ে শুনেন এবং এর প্রতিকারের আশ্বাস দেন।
এ সময় ফতুল্লা ইউপি,র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজিবুর রহমানের সাথে ছিলেন ফতুল্লা ইউপি,র ৫নং ওয়ার্ডেও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আঃ কাদিরসহ অন্যান্যরা।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   9   =