নারায়ণগঞ্জ নারী রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লুৎফা বেগমের মৃত্যুতে এড.তৈমূর ও মহানগর যুবদলের শোক

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের  শ্বাশুড়ী ও সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি আমেনা হক শম্পার মাতা আমলাপাড়া নিবাসী আলহাজ্বা লুৎফা বেগম তনু (৭১) ৫ ফেব্রুয়ারী  শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এশটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। মরহুমার জানাযা শনিবার বাদ যোহর আমলাপাড়া বড় মসজিদে অনুষ্ঠিত হবে।

আলহাজ্বা লুৎফা বেগম’র মৃত্যুতে গভীর শোক,পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার। শোক বার্তায় তিনি বলেন, আলহাজ্বা লুৎফা বেগম তনু একজন রত্মগর্ভা মা ছিলেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক,পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   1   =