রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আ:লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর মানববন্ধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার দাবি ও দলীয় নেতাকর্মীদের মামলা-হামলা দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মী ও এলাকাবাসী প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা ভুমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাম্মনখালী এলাকায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে অংশ গ্রহন করেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুইয়া, সালাউদ্দিন মেম্বার, নাদিম ভুইয়া, কাঞ্চন পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইমান হাসান খোকন প্রমুখ।

সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের নানা সমস্যা পত্রিকার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেন। আজ যদি তাদের এ ধরনের ঘটনার শিকার হতে হয়, তাহলে সাধারন মানুষের কি হবে?

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে আরো বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভুমিদস্যুরা জাল-জালিয়াতি, দিয়ে না দিয়ে জমি রেজিষ্ট্রি ও জোরপুর্বক জমি জবরদখল করে বালু ভরাট করে ফেলছে। ভুমিদস্যুদের কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। এসবের  প্রতিবাদ করতে গিয়ে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীসহ নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হচ্ছেন। ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে চায় নিরীহ এলাকাবাসী।

About the author

SOFT PRO IT