বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শ্রমিকের মরদেহ উদ্ধার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন(৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ঝাউতলা এলাকার হাজী নিজাম উদ্দিনের পুকুরে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক আনোয়ার হোসেন কলাবাগ ঝাউতলা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। নিহত শ্রমিক আনোয়ার হোসেন ওই পুকুরে পানি সেচের জন্য সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগের জন্য তার স্থাপন করে। এ সময় বিদ্যুতায়িত হয়ে তারে জড়িয়ে পানিতেই তার মৃত্যু ঘটে। পরের দিন সকাল ৮টায় এলাকাবাসী পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি ফিরোজ বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ ব্যাপারে পুলিশ জানায়, বিদ্যুতায়িত হয়ে নিহত শ্রমিকের মৃত্যু হয়েছে। তার গায়ে চেক শার্ট ও পরনে চাদর জড়ানো ছিল। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্যই সে পানিতে নেমেছিল। অসাবধানতার কারনে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু ঘটেছে। তবে নিহতের ঘটনায় কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 February 2017

বন্দরে শ্রমিকের মরদেহ উদ্ধার

www.narayanganjbarta24.com