নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আল-আমিন নামে এক স্পিনিং মিল শ্রমিককে গুরুত্বর আহত করা হয়েছে। বুধবার ২৮ ডিসেম্বর বিকালে গুপিন্দী এলাকায় অবস্থিত জবেদ আলী নামে একটি সূতা উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। আল-আমিন গুপিন্দী এলাকার বাতেনের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিমন নামে একই প্রতিষ্ঠানে কর্মরত এক শ্রমিককে আটক করেছে। সে রাজশাহী জেলার চারঘাঁট থানাধীন থানাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ওসি ঈমাঃ সাখাওয়াত হোসেন বলেন, আহত আল-আমিনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




788962 682526magnificent post, really informative. I wonder why the other specialists of this sector do not notice this. You should continue your writing. Im certain, youve a fantastic readers base already! 797565
825413 446333I believe other internet site owners ought to take this site as an example , extremely clean and great user genial style . 374841
758971 285815Awesome inkling Grace! ego was luxurious youd bring about this about your biz bump into upstanding lineage. We reason you! 936459