গৃহবধূর উপর নির্যাতনের প্রতিবাদ করায় একই পরিবারের ৫ জনকে লাঠিপেটা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামসুন্নাহার আক্তার (২১) নামে এক গৃহবধূর নির্যাতনের প্রতিবাদ করার জের ধরে ওই গৃহবধুর বাবা-মাসহ পরিবারের ৫ সদস্যকে লাঠিপেটা কওে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেজলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপাড়াগাঁও এলাকায় ঘটে এ ঘটনা।

আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৬ বছর আগে বড়ালু পাড়াগাঁও এলাকার নুর মোহাম্মদ মিয়ার মেয়ে সামসুন্নহার আক্তারের সঙ্গে একই এলাকার জহির উদ্দিনের ছেলে আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে সামসুন্নাহার আক্তার ও তার স্বামী নুর মোহাম্মদের সঙ্গে ভাসুর সাজ্জাদ হোসেন, ভাসুরের স্ত্রী রোকেয়া বেগম, দেবর মাহাবুবুর রহমানের বিরোধ চলে আসছিলো।

ওই বিরোধের জের ধরে সকালে সাজ্জাদ হোসেন, রোকেয়া বেগম, মাহবুবুর রহমান, শাকিল, শাহিনসহ তাদের লোকজন গৃহবধূ সামসুন্নাহার আক্তারের উপর শারিরিক নির্যাতন চালায়। প্রতিবাদ করায় সামসুন্নহারের স্বামী আক্তার হোসেনকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে গৃহবধূ সামসুন্নাহারের মা কুলসুম বেগম, বাবা নুর মোহাম্মদ, ভাই মোবাবরক হোসেন, বৃদ্ধ দাদা মনির উদ্দিন খাঁনকেও লাঠিপোট করে বাড়ি থেকে বের করে দেয়া হয়।

আহতদের দাবি, সামসুন্নাহার আক্তারের শশুর বাড়ির লোকজন তাদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এছাড়া স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলে হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

4 thoughts on “গৃহবধূর উপর নির্যাতনের প্রতিবাদ করায় একই পরিবারের ৫ জনকে লাঠিপেটা

  1. 120169 617770Currently it seems like BlogEngine is the best blogging platform out there right now. (from what Ive read) Is that what youre utilizing on your weblog? 333166

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত