রাজনীতি রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রধানমন্ত্রীর র্দীঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর আওয়ামীলীগের বর্ধিতসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দীঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। তারাব পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীগের সহ সভাপতি ডাঃ শওকত আলী, শেখ সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোল্লা, নজরুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মোসাদ্দেক হোসেন পান্নু, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহীন, মাহাবুবর রহমান মেহের, ন্ঈাম ভুইয়া, আওয়ামীলীগ নেতা মোঃ মহসীন ভুঁইয়া, রফিকুল ইসলাম রফিক, শাহরিয়ার পান্না সোহেল, এমায়েত হোসেন, আবু জাবের বাবুল, শাহজাহান মিয়া, কাউন্সিলর আনোয়ার হোসেন, হাজী সারোয়ার হোসেন রাসেল, মেজবা উদ্দিন, আব্দুল কাদির মিয়া, নাফিজ ইকবাল জিতু, আব্দুর রহমান লিটু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, আওয়ামীলীগের উন্নয়নের ঈশ্বান্বিত হয়ে বিএনপি-জামায়াত জোট বিভিন্ন ষড়যন্ত্র করছে। ২১ শে আগস্ট বোমা হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে এখন তারা জঙ্গি হামলা ও বিভিন্ন কুট-কৌশলে প্রধানমন্ত্রীকে হত্যার করার ষড়যন্ত্র করছে। হাঙ্গেরীতে যাওয়ার পথে বিমানের দূর্ঘটনা এ ষড়যন্ত্রের অংশ। কিন্তু রাখে আল্লাহ মারে কে। এ সময় তিনি, নারায়নগঞ্জের সিটি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী  ডা. সেলিনা হায়াত আইভির পক্ষে কাজ করার জন্য সকল নেতা কর্মীকে আহবান জানান।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   9   =